ট্রাম্পের সবুজ সংকেত? আমেরিকা ও ইরানের যুদ্ধ থামাতে এবার বড় চাল চাললেন শাহবাজ শরিফ

ট্রাম্পের সবুজ সংকেত? আমেরিকা ও ইরানের যুদ্ধ থামাতে এবার বড় চাল চাললেন শাহবাজ শরিফ

দীর্ঘদিনের সংঘাতের আবহে বিশ্ব রাজনীতিতে এক চাঞ্চল্যকর মোড়। এবার যুযুধান দুই রাষ্ট্র আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে পাকিস্তান। শুধু দুপক্ষের মধ্যে বার্তার আদান-প্রদানই নয়, বরং খোদ ইসলামাবাদের মাটিতেই ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতৃত্বকে মুখোমুখি বসানোর পরিকল্পনা করছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, শাহবাজ শরিফের এই বিশেষ কূটনৈতিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি শাহবাজ সমাজমাধ্যমে শান্তি বৈঠকের প্রস্তাব দিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টটি ট্রাম্প নিজে শেয়ার বা রিপোস্ট করায় আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। একে ইসলামাবাদের আয়োজনে ওয়াশিংটনের প্রথম প্রকাশ্য সমর্থন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

গত কয়েক দিন ধরে হোয়াইট হাউস এই বিষয়ে নীরব থাকলেও, ট্রাম্পের এই পদক্ষেপের পর স্পষ্ট যে আমেরিকা এখন আলোচনার টেবিলে বসতে আগ্রহী। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের এই মধ্যস্থতা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *