ট্রাম্পের সেই রহস্যময় উপহার আসলে কী? আমেরিকার শর্ত মেনে কি নতিস্বীকার করল ইরান

ট্রাম্পের সেই রহস্যময় উপহার আসলে কী? আমেরিকার শর্ত মেনে কি নতিস্বীকার করল ইরান

যুদ্ধ থামাতে মরিয়া ইরান! মার্কিন প্রেসিডেন্টের ১৫ দফা শর্ত নিয়ে তেহরানের বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন ট্রাম্প। সম্প্রতি পাকিস্তান মারফত পাঠানো সেই প্রস্তাবের অধিকাংশ শর্তই ইরান মেনে নিয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। এমনকি, ট্রাম্পের উল্লেখ করা সেই রহস্যময় ‘উপহার’ আসলে ঘুরপথে আমেরিকার কাছে পৌঁছানো ইরানের তেল বলেই মনে করা হচ্ছে। যদিও তেহরানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, তবে কি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে চলেছে? ট্রাম্পের এই চাঞ্চল্যকর দাবি ঘিরে এখন সরগরম আন্তর্জাতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *