ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকছে
February 24, 20266:58 pm

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইরান ও ইউক্রেন পরিস্থিতি। বিশেষ করে পারমাণবিক ইস্যুতে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিতে পারেন তিনি। এছাড়া ভেনেজুয়েলার নেতা মাদুরোর গ্রেপ্তার এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে নতুন বৈশ্বিক শুল্ক কৌশলের ঘোষণাও এই ভাষণের মূল আকর্ষণ হতে চলেছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি চার বছর পার হলেও এখনো অমীমাংসিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা থমকে যাওয়ায় ট্রাম্প এখন জুনের মধ্যে শান্তিচুক্তির লক্ষ্য নির্ধারণ করেছেন। ঘরোয়া অর্থনৈতিক উদ্বেগ সামাল দিতে বিদেশি পণ্যে ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকরের মাধ্যমে তিনি মার্কিন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বার্তা দেবেন।