ট্রাম্প প্রশাসনে বড় রদবদল একের পর এক পদত্যাগ ও ছাঁটাইয়ে উত্তাল হোয়াইট হাউস

ট্রাম্প প্রশাসনে বড় রদবদল একের পর এক পদত্যাগ ও ছাঁটাইয়ে উত্তাল হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর মন্ত্রিসভা ও প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাধিক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা শীঘ্রই পদত্যাগ করতে পারেন অথবা তাঁদের সরিয়ে দেওয়া হতে পারে। এই তালিকায় রয়েছেন সেনাসচিব ড্যানিয়েল ড্রিসকল এবং শ্রমসচিব লরি শ্যাভেজ-ডেরেমারের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা। যদিও ট্রাম্প আগে ঘোষণা করেছিলেন যে কাউকে পদ থেকে সরানো হবে না, তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান থেকে তিনি সরে আসছেন বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকেও পদচ্যুত করেছেন। ন্যাশনাল ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জো কেন্টকেও। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রে খবর, পাম বন্ডিকে সরিয়ে দেওয়া ছিল সবচেয়ে নাটকীয়। যদিও ট্রাম্প প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছেন, কিন্তু বিচার বিভাগে বন্ডির কাজে বিশেষ করে এপস্টাইন ফাইল পরিচালনা নিয়ে প্রেসিডেন্ট সন্তুষ্ট ছিলেন না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তিনি প্রশাসনে কঠোর নিয়ন্ত্রণ আনতে চাইছেন। ট্রাম্প মনে করছেন, কর্মকর্তাদের কাজে বিলম্ব তাঁর প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। প্রশাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং নিজের লক্ষ্য পূরণে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাঁদের সরিয়ে দিতে তিনি আর দ্বিধাবোধ করছেন না। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের সময় নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে হোয়াইট হাউসের এই ‘বড় উইকেট’ পতনের ধারা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *