ট্রায়াল কোর্টের রায় মানতে নারাজ কেন্দ্রীয় সংস্থা, এবার যাচ্ছে দিল্লি হাইকোর্টে

ট্রায়াল কোর্টের রায় মানতে নারাজ কেন্দ্রীয় সংস্থা, এবার যাচ্ছে দিল্লি হাইকোর্টে

নিউজ ডেস্ক দিল্লির আবগারি নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বস্তি কি তবে দীর্ঘস্থায়ী হবে না? নিম্ন আদালতের রায়ে কেজরিওয়াল সহ অন্যান্যদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কোমর বেঁধে নামছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানিয়েছে, ট্রায়াল কোর্টের এই রায় তারা মেনে নিচ্ছে না এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে দিল্লি হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে।

সিবিআইয়ের এক মুখপাত্র দাবি করেছেন, নিম্ন আদালতের এই রায় আইনি দিক থেকে একেবারেই গ্রহণযোগ্য নয়। তথ্যপ্রমাণ ও আইনি মারপ্যাঁচে কেজরিওয়ালকে ফের কাঠগড়ায় দাঁড় করাতে মরিয়া তদন্তকারীরা। সিবিআইয়ের এই আকস্মিক পদক্ষেপে দিল্লির রাজনৈতিক মহলে ফের শোরগোল পড়ে গিয়েছে। এখন দেখার, উচ্চ আদালতে আম আদমি পার্টির প্রধানের ভাগ্য কোন দিকে মোড় নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *