ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে গত ২ বছরে নিখোঁজ ৯৩ হাজার মহিলা, মধ্যপ্রদেশেও প্রশ্নের মুখে নারী সুরক্ষা

ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে গত ২ বছরে নিখোঁজ ৯৩ হাজার মহিলা, মধ্যপ্রদেশেও প্রশ্নের মুখে নারী সুরক্ষা

বিজেপি শাসিত মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে নারী সুরক্ষার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে মহারাষ্ট্রে ৯৩ হাজারেরও বেশি নারী নিখোঁজ হয়েছেন, যার মধ্যে ২৬ হাজার মহিলার আজও কোনো হদিস মেলেনি। শুধুমাত্র ২০২৫ সালেই মারাঠাভূমে ৪৮ হাজার নারী নিখোঁজ হওয়ার ঘটনায় মহাযুতি সরকারের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে নিখোঁজ নারীর সংখ্যা ছিল ৪৫ হাজার। অন্যদিকে, নাবালিকা নিখোঁজের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০২৪ সালে ১১,৩১৩ জন নাবালিকা নিখোঁজ হলেও ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,১১৩ জনে। মুম্বই, নাগপুর ও নবি মুম্বইয়ের মতো শহরগুলো থেকে বিপুল সংখ্যক কিশোর-কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য বিধানসভায় পেশ করেছে খোদ স্বরাষ্ট্র দপ্তর।

একই ভয়াবহ চিত্র ধরা পড়েছে মধ্যপ্রদেশেও। গত ৬ বছরে সেখানে ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ জন মহিলা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৫০ হাজার মহিলার কোনো খোঁজই পায়নি প্রশাসন। ভোপাল, ইন্দোর ও গোয়ালিয়রের মতো প্রধান শহরগুলো নারী পাচার বা নিখোঁজের তালিকায় শীর্ষে রয়েছে। ডবল ইঞ্জিন সরকারের আমলেও নারী নিরাপত্তা কেন প্রশ্নের মুখে, তা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *