ডলারে রেকর্ড পতন টাকার, মধ্যপ্রাচ্যের সংকটে অস্থির ভারতীয় অর্থনীতি

ডলারে রেকর্ড পতন টাকার, মধ্যপ্রাচ্যের সংকটে অস্থির ভারতীয় অর্থনীতি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে ভারতীয় টাকার দামে রেকর্ড পতন ঘটেছে। সোমবার মার্কিন ডলারের তুলনায় রুপির দর নেমে দাঁড়িয়েছে ৯৩.৮৯ টাকায়। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতি ব্যারেল তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ায় আমদানিনির্ভর ভারতের ওপর ডলারের চাপ ক্রমাগত বাড়ছে।

সংঘাত শুরুর পর থেকে ভারতীয় মুদ্রা প্রায় ৩ শতাংশ দুর্বল হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পতন। দেশীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার এবং নিরাপদ সম্পদ হিসেবে ডলারের চাহিদা বৃদ্ধি এই পরিস্থিতির মূল কারণ। রিজার্ভ ব্যাঙ্ক বাজার স্থিতিশীল করার চেষ্টা করলেও বিশ্ব অর্থনীতির অস্থিরতা রুপির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

মুদ্রার এই অবমূল্যায়নের ফলে জ্বালানি তেল, ইলেকট্রনিকস এবং শিল্প সামগ্রী আমদানির খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলে রুপির বিনিময় হার ৯৪ থেকে ৯৫ টাকার স্তরে পৌঁছাতে পারে। এই দরপতন সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে এবং দেশের মুদ্রাস্ফীতিকে আরও উসকে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *