ডলার ১০০ ছুঁলে কি দেউলিয়া হবে পকেট? সাধারণ মানুষের ওপর যে ৭টি ভয়াবহ প্রভাব পড়বে

ডলার ১০০ ছুঁলে কি দেউলিয়া হবে পকেট? সাধারণ মানুষের ওপর যে ৭টি ভয়াবহ প্রভাব পড়বে

ভারতীয় মুদ্রার ঐতিহাসিক পতন রুখে দেওয়া এখন কার্যত আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ৯৪-এর ঘর ছুঁইছুঁই। আন্তর্জাতিক বাজারে তেলের আকাশছোঁয়া দাম এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দিশেহারা দালাল স্ট্রিট। বিশেষজ্ঞরা বলছেন, এই আর্থিক ধসের নেপথ্যে আসল ‘শনি’ হলেন ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি। বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় বাজার থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন, যার ফলে টাকার দাম রেকর্ড স্তরে নেমে গেছে।

যদি ১ ডলারের মূল্য ১০০ টাকা হয়ে যায়, তবে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে:

  • জ্বালানির জ্বালা: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম একলাফে অনেকটা বাড়বে।
  • আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি: পরিবহন খরচ বাড়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাবে।
  • আমদানিতে কোপ: বিদেশ থেকে আসা ইলেকট্রনিক্স, সার ও রাসায়নিকের দাম বাড়বে।
  • বিনিয়োগে মন্দা: বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা তুলে নেওয়ায় শেয়ার বাজারে বড় ধস নামতে পারে।
  • EMI-এর বোঝা: মুদ্রাস্ফীতি সামলাতে ব্যাঙ্ক ঋণের সুদের হার বাড়িয়ে দিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।
  • কর্পোরেট সঙ্কট: কাঁচামাল আমদানিকারক সংস্থাগুলোর খরচ বাড়ায় বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে।
  • বিদেশে পড়াশোনা ও ভ্রমণ: ডলারে পেমেন্ট করতে হওয়ায় বিদেশ যাত্রা বা পড়াশোনার খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।

এই কঠিন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আন্তর্জাতিক অস্থিরতা না কমলে স্বস্তির সম্ভাবনা ক্ষীণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *