ডিজিপি নিয়োগের জন্য নাম চাইল কেন্দ্র

ডিজিপি নিয়োগের জন্য নাম চাইল কেন্দ্র

রাজ্যে স্থায়ী পুলিশ ডিরেক্টর জেনারেল বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। নবান্ন সূত্রের খবর, স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য আটজন আইপিএস অফিসারের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে অনুজ শর্মার নাম। বর্তমানে তিনি ডিজি (ফায়ার) পদে কর্মরত থাকলেও কেন্দ্রের তালিকায় তাঁর নাম রয়েছে সবার প্রথমে।

তালিকায় অনুজ শর্মা ছাড়াও রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে। এ ছাড়াও দৌড়ে রয়েছেন ডিজি হোমগার্ড এন আর বাবু, ডিজি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা এবং ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং। সব মিলিয়ে মোট ৮ জন আইপিএস অফিসারের নাম নিয়ে এখন তুঙ্গে জল্পনা। রাজ্য পুলিশের পরবর্তী স্থায়ী প্রধান হিসেবে শেষ পর্যন্ত কার নামে সিলমোহর পড়ে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *