ডেস্কে রাখুন এই সামান্য জিনিস আর দেখুন অফিসের অ্যাপ্রেইজালে ম্যাজিক

নিউজ ডেস্ক– চৈত্র নবরাত্রির এই পুণ্যলগ্নে আধ্যাত্মিক বিশ্বাস আর বাস্তুশাস্ত্রের মেলবন্ধনে বদলে যেতে পারে আপনার কর্মজীবন। মার্চ-এপ্রিল মানেই চাকুরিজীবীদের বার্ষিক খতিয়ান বা অ্যাপ্রেইজালের সময়। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে সাফল্য ও কাঙ্ক্ষিত প্রোমোশন নিশ্চিত করতে বিশেষজ্ঞরা কিছু বিশেষ টোটকার পরামর্শ দিচ্ছেন।
সাফল্যের অব্যর্থ মন্ত্র ও বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র মতে, নবরাত্রির দিনগুলিতে প্রতিদিন নিয়ম করে ‘ওঁ দুং দুর্গায়ৈ নমঃ’ মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস ও মনঃসংযোগ বহুগুণ বৃদ্ধি পায়। তবে কেবল আধ্যাত্মিকতা নয়, কাজের পরিবেশেও বদল আনা জরুরি। বাস্তু বিশেষজ্ঞদের মতে, অফিসে কাজ করার সময় মুখ উত্তর বা পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ, যা সরাসরি কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে।
ডেস্কের সাজসজ্জায় ফিরবে ভাগ্য নিজের কাজের জায়গা বা টেবিল সর্বদা পরিচ্ছন্ন রাখা নেতিবাচক শক্তি দূর করার প্রধান শর্ত। বসের সুনজরে পড়তে এবং সৌভাগ্য ফেরাতে ডেস্কে রোজ কোয়ার্টজ বা সিট্রিন ট্রিয়ের মতো হিলিং ক্রিস্টাল রাখা যেতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে হালকা নীল বা সবুজ রঙের ব্যবহার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা মনকে শান্ত ও চনমনে রাখে।
সবশেষে মনে রাখা প্রয়োজন, এই টোটকাগুলির পাশাপাশি ইতিবাচক মানসিকতা, সহকর্মীদের সাথে সুসম্পর্ক এবং কঠোর পরিশ্রমই হলো পেশাদার জীবনে সাফল্যের আসল চাবিকাঠি।