ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি কিম জং উনের

পরমাণু শক্তি নিয়ে এবার সরাসরি আমেরিকার মুখোমুখি উত্তর কোরিয়া। ইজরায়েল-ইরান সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম হুঁশিয়ারি দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে কিম স্পষ্ট জানিয়েছেন, তাদের পরমাণু শক্তি এখন ‘অপরিবর্তনীয়’। কোনোভাবেই এই অবস্থান থেকে পিছু হটবে না পিয়ংইয়ং।
২০২৬ সালের বাজেটে প্রতিরক্ষা খাতে একধাক্কায় ১৫.৮ শতাংশ বরাদ্দ বাড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছেন কিম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান ও আমেরিকার এই যুদ্ধের আবহে যদি উত্তর কোরিয়ার একজন নাগরিকেরও ক্ষতি হয়, তবে তার ফল হবে ভয়াবহ। যার দায় নিতে হবে খোদ ডোনাল্ড ট্রাম্পকে। দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু ঘোষণা করে কিম জানান, পিয়ংইয়ং এখন পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করছে। আন্তর্জাতিক মহলের মতে, ট্রাম্প প্রশাসনের জন্য এটি এক মস্ত বড় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ।