ঢাক আর কীর্তনে জমজমাট ব্যারাকপুর! আত্মবিশ্বাসের সুরে কী বললেন রাজ চক্রবর্তী?
March 23, 20265:55 pm

নির্বাচনী ময়দানে এবার রাজকীয় মেজাজে পরিচালক রাজ চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে খোল, করতাল আর ঢাকের বাদ্যিতে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। ১ নম্বর ওয়ার্ডে জনসংযোগের সময় মেতে উঠলেন নাচ-গানেও। প্রচারের ফাঁকে রাজের গলায় শোনা গেল চরম আত্মবিশ্বাসের সুর। সরাসরি আমজনতার উদ্দেশে তিনি বলেন, “আমাকেই ভোটটা দিতে হবে।”
গ্ল্যামার আর মাটির মানুষের টানে রাজকে ঘিরে স্থানীয়দের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অলিগলিতে ঘুরে মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সেলফি আর শুভেচ্ছায় ভাসলেন টলিউডের এই সফল পরিচালক। রাজনৈতিক মহলের মতে, রাজের এই রঙিন প্রচার কৌশল ভোটারদের মনে কতটা জায়গা করে নেয়, এখন সেটাই দেখার।