তথ্যপ্রযুক্তি ও শিল্পায়নে বেঙ্গালুরুকে ছাপিয়ে শীর্ষে বাংলা: দাবি মমতার

তথ্যপ্রযুক্তি ও শিল্পায়নে বেঙ্গালুরুকে ছাপিয়ে শীর্ষে বাংলা: দাবি মমতার

তথ্যপ্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এখন দেশের শীর্ষস্থানে উঠে এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যে ছয়টি ইকোনমিক করিডোর ও শালবনিতে দুটি ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি রাজ্যে ২০০টি নতুন সংস্থা বিনিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রায় দেড় কোটি এবং লেদার হাবে ৭.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। রাজ্যের এই শিল্পোন্নয়নকে তিনি বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *