তপ্ত গরমেও মুখ জ্বলজ্বল করবে কাঁচের মতো! পাতে রাখুন এই ৬টি জাদুকরী খাবার
March 22, 20267:14 pm

প্রখর রোদে ত্বকের জেল্লা ধরে রাখা এখন আর কঠিন নয়। প্রকৃতি আমাদের হাতের কাছেই দিয়েছে এমন কিছু সহজলভ্য ফল ও সবজি, যা ভেতর থেকে ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। জেনে নিন তালিকায় কী কী রাখবেন।
- লাউ: লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে যা হজমশক্তি বাড়াতে এবং ত্বক নরম রাখতে সাহায্য করে। এর শীতল গুণাগুণ ব্রণর সমস্যা দূর করে।
- শসা: ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে শসা অতুলনীয়। এটি চোখের নিচের ডার্ক সার্কেল কমায় এবং কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের সজীবতা বজায় রাখে।
- তরমুজ: গরমে শরীরের জলের ঘাটতি মেটানোর পাশাপাশি এতে থাকা ভিটামিন সি ত্বকের পুষ্টি জোগায়।
- লেবু: ভিটামিন সি সমৃদ্ধ লেবু শরীরের টক্সিন বের করে দেয় এবং রোদে পোড়া দাগ বা ট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে।
- লিচু: মিষ্টি ও রসালো এই ফলটি ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত লিচু খেলে দৈনিক ভিটামিন সি-র চাহিদার অনেকটা পূরণ হয়।
- ক্যাপসিকাম: সবুজ, লাল বা হলুদ— সব ধরনের ক্যাপসিকামই ভিটামিন এ, সি এবং ই-তে ভরপুর, যা ত্বকের অকাল বার্ধক্য রোধে সহায়ক।
এই ৬টি খাবার আপনার প্রতিদিনের ডায়েটে রাখলে কড়া রোদেও ত্বক থাকবে প্রাণবন্ত ও উজ্জ্বল।