তবলাসম্রাটকে উৎসর্গ করে সল্টলেকে সুরের মূর্ছনা: সম্মাননা পেলেন বিশিষ্ট শিল্পীরা
March 9, 20269:09 am

সল্টলেক কালচারাল অ্যাসোসিয়েশনের ৩৯তম মিউজিক ফেস্টিভ্যাল উদযাপিত হলো দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে। তবলাসম্রাট জাকির হোসেনকে উৎসর্গ করা এই আসরে ‘সংগীতরত্ন’ পেলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। ওঙ্কারনাথ মিশন ও ভারতীয় বিদ্যাভবনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীতের জাদুতে দর্শকদের মুগ্ধ করলেন বিশিষ্ট শিল্পীরা।