তামিলনাড়ু নির্বাচনে আসন সমঝোতায় টানাপোড়েন: ডিএমকে জোট ছাড়ল টিভিকে

তামিলনাড়ু নির্বাচনে আসন সমঝোতায় টানাপোড়েন: ডিএমকে জোট ছাড়ল টিভিকে

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের মাত্র এক মাস আগে বড়সড় ধাক্কা খেল ডিএমকে নেতৃত্বাধীন জোট। আসন রফা এবং দলের গুরুত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তামিলাগা ভাঝভুরিমাই কাচ্চি (টিভিকে)। দলের প্রতিষ্ঠাতা টি ভেলমুরুগান অভিযোগ করেছেন, সামাজিক ন্যায়বিচারসহ বিভিন্ন দাবি এবং আসন বন্টনের ক্ষেত্রে ডিএমকে তাদের যথাযথ মূল্যায়ন করেনি।

জোট ছাড়লেও ভেলমুরুগান স্পষ্ট জানিয়েছেন যে, তারা এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না। পরিবর্তে সমমনস্ক দলগুলোকে নিয়ে একটি নতুন বিকল্প জোট গড়ার পরিকল্পনা করছেন এবং এই লক্ষ্যে ইতিমধেই আলোচনা শুরু হয়েছে। ডিএমকের একগুঁয়েমির কারণেই এই বিচ্ছেদ বলে দাবি করেছেন তিনি, যা ভোটের মুখে শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, আসন সমঝোতা নিয়ে সিপিএমের সঙ্গেও ডিএমকের টানাপোড়েন অব্যাহত। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে আলোচনায় অংশ নিয়ে বামপন্থীদের পাঁচটি আসন ছাড়ার প্রস্তাব দিলেও সিপিএম দশটির বেশি আসনের দাবিতে অনড় ছিল। ডিএমকে নেতৃত্বের দাবি, জোটে নতুন দল অন্তর্ভুক্ত হওয়ায় আগের তুলনায় বেশি আসন দেওয়া সম্ভব হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *