তারাপীঠে পুজো দিতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের

দেবাশীষ সিংহ / নদীয়া।

শান্তিপুর থানার ফুলিয়ার যুবক বিকাশ পাল তারাপীঠে পূজো দিতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল তার। জানাযায়, ওই যুবকের বাড়ি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বাস স্ট্যান্ড এলাকায়। ওই যুবকের নাম বিকাশ পাল বয়স আনুমানিক ৩৫ বছর, পেশাই সে লটারি বিক্রেতা। ফুলিয়া বাজারে তার একটি দোকান রয়েছে। রবিবার ফুলিয়ার সারা বাজার বন্ধ থাকার কারণে তিনি তার বন্ধুকে সঙ্গে নিয়ে তারাপীঠে মায়ের পূজো দেওয়ার উদ্দেশ্যে রাত্রি আটটা নাগাদ ট্রেনে করে রওনা দেন। কিন্তু আচমকা গভীর রাতে পরিবারের কাছে খবর আসে ব্যান্ডেল এলাকায় ট্রেন থেকে সে ছিটকে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় বিষয়টি জানানো হয়। পুলিশের তত্ত্বাবধানে মৃতদেহটি বাড়িতে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানাযায়।পাশাপাশি কি কারনে এমন ঘটনা ঘটলো এই ঘটনার পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *