তারেক রহমানের বড় ঘোষণা ১০ মার্চ থেকেই মিলবে ফ্যামিলি কার্ডের আড়াই হাজার টাকা
February 24, 20268:29 pm

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী ১০ মার্চ থেকে দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে পাবেন। পাইলট প্রকল্পের আওতায় ১৪টি উপজেলার নির্দিষ্ট ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, আপাতত অর্থ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এই কার্যক্রম চললেও আগামী বাজেট থেকে স্থায়ী বরাদ্দ রাখা হবে। একটি কার্ডের অধীনে সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন এবং টাকা সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে গেজেটেড কর্মকর্তার তত্ত্বাবধানে তথ্য যাচাইয়ের কাজ চলবে।