তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় নির্বাচন, ফল ৪ মে

তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় নির্বাচন, ফল ৪ মে

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ দেশের তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ বাদে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। আগামী ৪ মে সবকটি জায়গার ফলাফল একযোগে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।

আসনসংখ্যার নিরিখে গুরুত্বপূর্ণ তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল। অন্যদিকে, কেরালার ১৪০টি এবং আসামের ১২৬টি আসনে আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। পুদুচেরির ৩০টি আসনেও একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। উল্লেখ্য, গতবার আসামে তিন দফায় ভোট হলেও এবার তা কমিয়ে এক দফা করা হয়েছে।

রাজনৈতিকভাবে কেরালায় বাম ও কংগ্রেস জোটের মূল লড়াইয়ের মাঝে বিজেপির উত্থান নজরকাড়া। তামিলনাড়ুতে ডিএমকে ও এডিএমকে-বিজেপি জোটের দ্বিমুখী লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে অভিনেতা বিজয়ের দল। আসাম ও পুদুচেরিতেও এনডিএ বনাম বিরোধী জোটের কড়া টক্করের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য দুই দফায় ভোটগ্রহণ করা হবে ২৩ ও ২৯ এপ্রিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *