তীব্র দাবদাহের কবলে দেশ: এল নিনোর প্রভাবে বর্ষা ঘাটতির আশঙ্কা

তীব্র দাবদাহের কবলে দেশ: এল নিনোর প্রভাবে বর্ষা ঘাটতির আশঙ্কা

চলতি বছর ভারতজুড়ে চরম গ্রীষ্মের পূর্বাভাস দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় জলবায়ুর পরিবর্তন বা ‘এল নিনো’র প্রভাবে আগামী কয়েক মাস দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে কেবল গ্রীষ্মের দাবদাহই নয়, পরবর্তী সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাধাগ্রস্ত হয়ে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী তিন দিন জম্মু-কাশ্মীর ও হিমাচলের মতো শীতল পার্বত্য অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫-৭ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি দিল্লি ও গুজরাটসহ উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় পারদ ৪-৬ ডিগ্রি চড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্চের শুরু থেকেই ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অনেক রাজ্যে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী আবহাওয়ার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। যদিও জুন মাসের আগে এর চূড়ান্ত প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন, তবুও বিজ্ঞানীরা বৃষ্টির ঘনত্ব কমার প্রবল সম্ভাবনা দেখছেন। এর ফলে কৃষিপ্রধান ভারতে চাষাবাদ ও জলসংকটের মতো গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে বলে সর্তক করেছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *