তৃণমূলের এজেন্ট ভাঙানোর ‘চক্রান্ত’ ফাঁস করলেন অভিষেক, দাসপুরে চড়ল রাজনীতির পারদ

তৃণমূলের এজেন্ট ভাঙানোর ‘চক্রান্ত’ ফাঁস করলেন অভিষেক, দাসপুরে চড়ল রাজনীতির পারদ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দাসপুরের নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বুথে বসার লোক না পেয়ে বিজেপি এখন তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের (বিএলএ-২) টাকার প্রলোভন দিয়ে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। দিল্লির কার্যালয় থেকে সরাসরি ফোন করে এই চক্রান্ত চালানো হচ্ছে বলে তিনি জনসমক্ষে সরব হন।

এজেন্টদের সতর্ক করে অভিষেক পরামর্শ দেন, বিজেপির দেওয়া টাকা যেন তাঁরা গ্রহণ করেন, কিন্তু ভোট যাতে জোড়াফুলেই পড়ে তা নিশ্চিত করতে হবে। তৃণমূলের এই বুথ কর্মীরাই দলের আসল শক্তি এবং তাঁরা বেইমানি করবেন না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিজেপিকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে তিনি জানান, বাংলার মা-বোনেরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন।

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন অভিষেক। বিশেষ করে দীর্ঘদিনের প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান এবং তৃণমূলের ‘দশ প্রতিজ্ঞা’র বাস্তবায়ন নিয়ে তিনি পরিসংখ্যান পেশ করেন। রাজ্যবাসীর উন্নয়নের ধারা বজায় রাখতে এবং বিরোধীদের চক্রান্ত রুখতে আসন্ন দুই দফার নির্বাচনে ঘাসফুল শিবিরকে জয়ী করার আহ্বান জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *