তৃণমূলের কৌশল বদল এবার রাজীব কুমারকেই কমিশনের মুখোমুখি দাঁড় করাল শাসকদল
March 9, 20263:37 pm

রাজ্যসভার প্রার্থী হওয়ার পর এবার রাজনীতির ময়দানে পুরোদস্তুর সক্রিয় রাজীব কুমার। সোমবার রাজ্যের শাসক দলের প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন রাজ্যের প্রাক্তন এই ডিজিপি। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এই বৈঠকে জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে তৃণমূলের হয়ে জোরালো সওয়াল করতে দেখা গেল তাঁকে।
এক সময় রাজ্যের ডিজিপি থাকাকালীন বিএলওদের নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল রাজীব কুমারকে ঘিরে। সেই বিতর্কিত অধ্যায় পেরিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার টেবিলে তাঁর উপস্থিতি রাজনৈতিক মহলে নানা জল্পনা উসকে দিয়েছে। রাজীব কুমারকে কমিশনের দরবারে পাঠিয়ে তৃণমূল বিশেষ কোনো কৌশল অবলম্বন করছে কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।