তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপির প্রচারপত্র বিলির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল যুবক
March 9, 20264:11 pm

তৃণমূল কংগ্রেসের এসআইআর বিরোধী ধর্নামঞ্চের সামনে আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঞ্চের কাছে জমায়েতের মধ্যে মিশে বিজেপির প্রচারপত্র বিলি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দলীয় কর্মীদের তৎপরতায় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলা হয়। এই ঘটনার খবর পেয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনার কড়া নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির লোকজন কেন এমন ধূর্ততার আশ্রয় নিচ্ছে? আমি জানতে চাই তাদের সাহস কতটুকু। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। অভিযুক্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।