তৃণমূলের মঞ্চে প্রতীকের প্রথম ভাষণ, দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের মঞ্চে প্রতীকের প্রথম ভাষণ, দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের মঞ্চে প্রথমবার বক্তব্য রেখেই নজর কাড়লেন সদ্য সিপিআইএম ত্যাগী নেতা প্রতীক উর রহমান। সংক্ষিপ্ত অথচ ধারালো ভাষণে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন এবং মঞ্চ থেকে ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। বক্তব্যের শুরুতেই তিনি প্রত্যয়ী সুরে জানান, আসন্ন নির্বাচনে বাংলার মানুষ বিরোধীদের যোগ্য জবাব দেবে। দেশভাগের ইতিহাস স্মরণ করিয়ে তিনি ভারতীয় মুসলমানদের দেশপ্রেমের কথাও তুলে ধরেন।

বক্তব্য চলাকালীন প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ‘ব্র্যান্ড’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, নেত্রীর উপস্থিতিই তাঁকে লড়াই করার সাহস জোগায়। প্রতীকের বাগ্মিতায় সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তৃণমূল সুপ্রিমোর প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, বাংলার উন্নয়নের স্বার্থে ‘দিদি’র ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।

প্রতীক উর রহমানের ভাষণ শেষ হতেই জনসমক্ষে তাঁর প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে তিনি বলেন, “খুব ভালো বলেছ, এবার একটু জল খেয়ে নাও।” নেত্রীর এই স্নেহশীল আচরণে সভামঞ্চে এক হালকা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে, প্রথম ভাষণেই দলের শীর্ষ নেতৃত্বের মন জয় করে নিজের অবস্থান মজবুত করলেন এই তরুণ নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *