তৃণমূল নেতার বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানি ও উচ্ছেদের চেষ্টায় চাঞ্চল্য মালদায়
February 24, 20265:51 pm

মালদার গাজোলের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী লিটন বিশ্বাসের বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও পরিবারকে মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করা বসতভিটা থেকে তাদের উচ্ছেদ করতে দলবল নিয়ে চড়াও হন ওই তৃণমূল নেতা। বাধা দিতে গেলে শারীরিক নিগ্রহ ও প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পাল্টা প্রতিক্রিয়ায় লিটন বিশ্বাস সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তার মতে, ওই পরিবারটি অন্যের জমি দখল করে আছে এবং কথা বলতে যাওয়ায় তাকে ফাঁসানো হচ্ছে। স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে কটাক্ষ করেছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।