তৃণমূল ফেরত শাহনাজকে টিকিট দিতেই ডোমকলে তুলকালাম! কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে চরম বিদ্রোহ কর্মীদের

তৃণমূল ফেরত শাহনাজকে টিকিট দিতেই ডোমকলে তুলকালাম! কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে চরম বিদ্রোহ কর্মীদের

মুর্শিদাবাদের ডোমকলে রণক্ষেত্র পরিস্থিতি! বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কংগ্রেসের অন্দরে আগুন জ্বলছে। সদ্য তৃণমূল ছেড়ে আসা শাহনাজ বেগমকে টিকিট দেওয়া মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের লড়াই করা নিচুতলার কর্মীরা।

বিক্ষুব্ধদের দাবি, শাহনাজ একজন ‘বহিরাগত’ এবং সুবিধাবাদী নেত্রী। কিছুকাল আগেই জেলা পরিষদের বড় পদ ত্যাগ করে কংগ্রেসে ভিড়েছিলেন তিনি। রবিবার তাঁর নাম ঘোষণা হতেই ডোমকলের কংগ্রেস কার্যালয় থেকে কর্মীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। ‘বহিরাগত প্রার্থী দূর হটো’ স্লোগানে উত্তাল এলাকা। অবিলম্বে প্রার্থী বদল না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতৃত্ব। এই বিদ্রোহে ডোমকলের কংগ্রেস রাজনীতিতে এখন চরম অচলাবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *