তেহরানের তেল ডিপোতে ইজরায়েলি বিমান হামলা, মৃত্যুমিছিল ও ধ্বংসস্তূপে বিপর্যস্ত ইরান

তেহরানের তেল ডিপোতে ইজরায়েলি বিমান হামলা, মৃত্যুমিছিল ও ধ্বংসস্তূপে বিপর্যস্ত ইরান

ইরানের রাজধানী তেহরানে ইজরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কো ম্পা নির তথ্য অনুযায়ী, পাঁচটি প্রধান তেল ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার মধ্যে শাহরান ও আগাদাসিয়েহ অন্যতম। হামলায় একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিধ্বংসী এই আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া পার্শ্ববর্তী কারাজ এলাকা থেকেও দৃশ্যমান হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে রাজপথের দুপাশে আগুনের নদী বয়ে যেতে দেখা গেছে। হামলার পরদিন সকালে তেহরানে তেলমিশ্রিত বৃষ্টিপাত ও বাতাসে বিষাক্ত ধোঁয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ইরান দাবি করেছে যে, হামলা সত্ত্বেও তাদের মূল জ্বালানি রিজার্ভারগুলো এখনো সুরক্ষিত রয়েছে।

আমেরিকা ও ইজরায়েলের এই যৌথ অভিযানে ইরানের বিভিন্ন প্রান্তে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। রাশিয়া, ভারত ও চিনের মতো রাষ্ট্রগুলো শান্তিপ্রস্তাব দিলেও দুই পক্ষই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *