তৈরি থাকুন মোটাভাই এখন টার্গেট দিল্লিই, মোদী সরকারকে চরম হুঁশিয়ারি মমতার

তৈরি থাকুন মোটাভাই এখন টার্গেট দিল্লিই, মোদী সরকারকে চরম হুঁশিয়ারি মমতার

রাজধানীর রাজনীতিতে তোলপাড় ফেলে এবার সরাসরি দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলাকে কোণঠাসা করার চেষ্টা চলছে। বাইর থেকে বিপুল অর্থ আমদানি করে বাংলার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে চক্রান্ত চলছে, তার নেপথ্যে সরাসরি কেন্দ্র রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে কোনো চাপের কাছেই মাথা নত করবেন না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

বিজেপি নেতৃত্বের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিনাশকালে বুদ্ধিনাশ”। তাঁর মতে, যারা বাংলাকে টার্গেট করছে, আগামী দিনে তারা নিজেরাই নিজেদের পতনের কারণ হবে। কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে থামানো যাবে না উল্লেখ করে তিনি দলীয় কর্মী- সমর্থকদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলার জয়ের পর এখন তাঁর প্রধান লক্ষ্য যে জাতীয় রাজনীতি, তা স্পষ্ট করে তিনি বলেন, “আমরা এখন দিল্লিকে টার্গেট করছি।”

বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা ‘মোটাভাই’ সম্বোধন করে তিনি সাফ জানান যে, আসন্ন দিনগুলোতে বড়সড় পরিবর্তনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আচমকাই এই ক্ষমতার পতন ঘটবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেন। বাংলার মাটিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের পালটা জবাব দিতে তৃণমূল যে এবার সর্বভারতীয় স্তরে লড়াইয়ের ময়দান প্রস্তুত করছে, মমতার এই মন্তব্য তারই ইঙ্গিত বহন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে মমতার এই ‘দিল্লি চলো’ বার্তা জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *