থমলুকের বর্গভীমা মন্দিরে বন্ধ হচ্ছে ভক্তদের অন্নভোগ প্রসাদ

থমলুকের বর্গভীমা মন্দিরে বন্ধ হচ্ছে ভক্তদের অন্নভোগ প্রসাদ

গ্যাসের তীব্র সংকটের জেরে বড়সড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ। বাণিজ্যিক গ্যাসের জোগানে টান পড়ায় আগামী ২১ মার্চ থেকে সাধারণ ভক্তদের জন্য অন্নভোগ বিতরণ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। মন্দিরের ইতিহাসে এই প্রথমবার রান্নার গ্যাসের অভাবে এমন নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হলো।

আন্তর্জাতিক স্তরে আমেরিকা ও ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতেও বাণিজ্যিক গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় পড়তে শুরু করেছে, আর এবার তার আঁচ লাগল ধর্মীয় প্রতিষ্ঠানেও। প্রাচীন এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্ত মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিষেবা সচল রাখা সম্ভব হচ্ছে না বলে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিচার করে আপাতত নতুন করে ভোগের বুকিং নেওয়া হচ্ছে না। এমনকি যাঁদের আগে থেকে বুকিং করা ছিল, তাঁদেরও ফোন করে অপারগতার কথা জানানো হচ্ছে। গ্যাসের জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান করে পুনরায় ভোগ বিতরণ চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *