থাইল্যান্ডের চিড়িয়াখানায় ভাইরাসের মড়ক: ১০ দিনে মৃত ৭২টি বাঘ

থাইল্যান্ডের চিড়িয়াখানায় ভাইরাসের মড়ক: ১০ দিনে মৃত ৭২টি বাঘ

থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মে তাইং এবং মে রিম জেলার দুটি পৃথক চিড়িয়াখানায় গত ১০ দিনে ৭২টি বাঘের রহস্যময় মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ৮ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ঘটা এই ঘটনায় প্রাথমিকভাবে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসের সংক্রমণকে দায়ী করা হচ্ছে। মৃত বাঘগুলির ময়নাতদন্তের রিপোর্টে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত বাঘগুলির মধ্যে শুরুতে বিশেষ কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি, তবে তারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল। এরপরই একে একে বাঘগুলির মৃত্যু হতে শুরু করে। তবে কীভাবে এই মারাত্মক ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

নিরাপত্তার খাতিরে সংশ্লিষ্ট পার্ক দুটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বাকি বাঘগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের শরীরে সংক্রমণের কোনো লক্ষণ রয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞ দল নিরলস কাজ করে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *