দমদম বিমানবন্দরে গ্রেপ্তার কুখ্যাত মার্কিন ভাড়াটে সৈনিক ম্যাথু ভ্যানডাইক যা ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য
March 18, 20268:07 pm

ভারতে পৃথক খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দমদম বিমানবন্দর থেকে কুখ্যাত মার্কিন ভাড়াটে সৈনিক ম্যাথু ভ্যানডাইককে গ্রেপ্তার করেছে এনআইএ। লখনউ ও দিল্লি থেকেও তার ছয় ইউক্রেনীয় সহযোগীকে আটক করা হয়েছে। লিবিয়া ও সিরিয়ার গৃহযুদ্ধে জড়িত ম্যাথু ‘সনস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল’ নামক সংগঠনের মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণ ও সরকার বিরোধী কার্যকলাপে দক্ষ বলে পরিচিত।
তদন্তকারী সংস্থার দাবি ম্যাথু আমেরিকার ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলেন। ইতিপূর্বে সিরিয়া সরকার তাকে জঙ্গি ঘোষণা করেছিল এবং লিবিয়ায় যুদ্ধবন্দি হিসেবে জেল ভেঙে পালানোর ইতিহাস রয়েছে তার। ২০১৯ সাল থেকেই তার সংগঠন ভারতে খ্রিস্টান নিপীড়নের মনগড়া অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছিল বলে জানা গেছে।