দর্শক ও নতুন ছবির অভাব: কলকাতায় সাময়িক বন্ধ প্রিয়া ও বিনোদিনী প্রেক্ষাগৃহ

দর্শক ও নতুন ছবির অভাব: কলকাতায় সাময়িক বন্ধ প্রিয়া ও বিনোদিনী প্রেক্ষাগৃহ

কলকাতার চলচ্চিত্র জগতে গভীর সংকট। নতুন ভালো বাংলা ছবির অভাব এবং দর্শক খরায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেল শহরের দুই ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ—দক্ষিণ কলকাতার ‘প্রিয়া’ এবং উত্তর কলকাতার ‘বিনোদিনী’। বুধবার থেকে এই দুই সিনেমা হলের ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মূলত লোকসান এড়াতেই এই কঠোর পদক্ষেপ।

হল মালিকদের মতে, বর্তমানে প্রেক্ষাগৃহে চলা ছবিগুলো দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত জানান, প্রতিদিনের আয় ব্যয়ের তুলনায় অত্যন্ত নগণ্য হওয়ায় হল চালানো আসাম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, বিনোদিনী থিয়েটারের জয়দীপ মুখোপাধ্যায়ও জানান, দর্শক না আসায় শো চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটছে না।

এই সংকটের নেপথ্যে রয়েছে পরীক্ষার মরশুম এবং বড় বাজেটের ছবির অভাব। তবে শুক্রবার নতুন কোনো ছবি মুক্তি পেলে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সিঙ্গেল স্ক্রিন হলগুলো যে অস্তিত্ব সংকটের মুখে, এই ঘটনা তারই প্রতিফলন। দর্শক ও মানসম্পন্ন ছবির ওপরেই এখন ঝুলে রয়েছে এই প্রেক্ষাগৃহগুলোর ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *