দলীয় টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী তাজমুল হোসেন

দলীয় টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী তাজমুল হোসেন

মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই চরম উত্তেজনা ছড়িয়েছে। বিদায়ী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের বদলে এবার টিকিট পেয়েছেন মতিউর রহমান, যিনি গত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। এই সিদ্ধান্তে হতবাক তিনবারের বিধায়ক তাজমুল দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছেন। ১৫ বছর একনিষ্ঠভাবে দল করার পর এমন বঞ্চনা মেনে নিতে পারছেন না তিনি।

কাঁদতে কাঁদতে অনুগামীদের সামনে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, তৃণমূলকে এই ভুলের চরম মাশুল দিতে হবে। এদিকে বিক্ষুব্ধ কর্মীদের একাংশের দাবি, অর্থের বিনিময়ে এই কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। জেলা নেতৃত্ব দলের সিদ্ধান্তকে চূড়ান্ত বললেও হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের অন্দরে বিদ্রোহের সুর এখন তুঙ্গে। যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে দলবদলুকে গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় কর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *