দিলীপ ঘোষের ঝাড়বাড়িতেই সুর নরম স্ত্রীর! প্রার্থীপদ নিয়ে ডিগবাজি খেয়ে কী বললেন রিঙ্কু মজুমদার?

দিলীপ ঘোষের ঝাড়বাড়িতেই সুর নরম স্ত্রীর! প্রার্থীপদ নিয়ে ডিগবাজি খেয়ে কী বললেন রিঙ্কু মজুমদার?

বিজেপির প্রার্থী তালিকা সামনে আসতেই রাজারহাট-নিউটাউন আসন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দিলীপ-জায়া রিঙ্কু মজুমদার। পীযূষ কানোরিয়ার প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন তিনি। তবে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, “কে কী বলছেন, তার দায় আমার নয়।” স্বামীর এমন কড়া অবস্থানের পরেই ভোল বদলালেন রিঙ্কু।

এখন তাঁর দাবি, টিকিট পেতে তিনি মোটেও মরিয়া ছিলেন না এবং সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে। তবে প্রার্থী নির্বাচনে যে ভুল হয়েছে, তা নিয়ে এখনও অনড় তিনি। তাঁর মতে, দাগি নেতার বদলে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে প্রার্থী করলে দলেরই মঙ্গল হতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *