দিল্লিতে ৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্প ও নতুন মেট্রো করিডোরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দিল্লিতে ৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্প ও নতুন মেট্রো করিডোরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিল্লিতে ৩৩,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজধানী জুড়ে এই ব্যাপক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শহরের চেহারা বদলে যাওয়ার দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরে দিল্লিতে উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দাদের সুবিধার্থে নতুন মেট্রো করিডোর চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রধানমন্ত্রী আগের সরকারের কাজের ধরনের সমালোচনা করে বলেন, একসময় উন্নয়নের কাজ শুধু ফাইলবন্দি থাকত, এখন সেখানে দ্রুতগতিতে কাজ সম্পন্ন হচ্ছে। নতুন মেট্রো প্রকল্পের ফলে দিল্লি মেট্রোর নেটওয়ার্ক ৩ ৭৫ কিলোমিটার ছাড়িয়েছে এবং বহু প্রতীক্ষিত রিং মেট্রো পরিষেবা যাত্রীদের যাতায়াতের সময় অনেকাংশে কমিয়ে আনবে। এই প্রকল্পগুলি শহরের পরিকাঠামো ও নগরায়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *