দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই: রেকর্ডের দোরগোড়ায় রোহিত শর্মা

দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই: রেকর্ডের দোরগোড়ায় রোহিত শর্মা

চলতি আইপিএলের প্রথম ডাবল হেডারে আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটে থেকে শুরু হওয়া এই হাইভোল্টেজ ম্যাচে লড়াই হবে সমানে সমানে। নিজেদের প্রথম ম্যাচে লখনউকে ৬ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী দিল্লি, যেখানে সমীর রিজভির ৭০ রানের অপরাজিত ইনিংস নজর কেড়েছে।

অন্যদিকে, ২০১২ সালের খরা কাটিয়ে মরশুমের প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের দেওয়া ২২০ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ও রায়ান রিকলটনের অনবদ্য ১৪৮ রানের পার্টনারশিপ মুম্বইকে জয় এনে দেয়। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। দিল্লির বিরুদ্ধে মাত্র চারটি বাউন্ডারি মারলেই আইপিএলে ৬৫০টি চারের রেকর্ড গড়বেন ‘হিটম্যান’। বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জনের হাতছানি রয়েছে তাঁর সামনে। আজকের ম্যাচে রোহিতের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *