দিল্লির বিষাক্ত বাতাসে নাজেহাল সোনিয়া গান্ধী ফের ভর্তি হাসপাতালে

দিল্লির বিষাক্ত বাতাসে নাজেহাল সোনিয়া গান্ধী ফের ভর্তি হাসপাতালে

৭৯ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আবারও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা ও ক্রনিক কাশিতে ভোগা এই নেত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে রাজধানীর মারাত্মক বায়ুদূষণের কারণে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতাল সূত্রে খবর, সোনিয়া গান্ধীর অবস্থা এখন স্থিতিশীল হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালেই রাখা হয়েছে। মায়ের অসুস্থতার খবর পেয়েই তাঁর পাশে পৌঁছেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদোরা। জানুয়ারিতেও একই সমস্যায় ভুগতে হয়েছিল তাঁকে, তাই চিকিৎসকরা এবার বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *