দিল্লি আসার পথেই ধ্বংস ভারতীয় সাহায্যের বিমান! ইরানে আমেরিকার ভয়াবহ হামলা

ইরান ও আমেরিকার চলমান সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ধ্বংস হয়ে গেল ইরান এয়ারলাইন্সের ‘মাহান এয়ার’-এর একটি যাত্রীবাহী বিমান। চাঞ্চল্যকর তথ্য হলো, আগামী ১ এপ্রিল এই বিমানটির ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করার কথা ছিল।
দিল্লি আসার আগেই ভস্মীভূত ‘ত্রাণদূত’
যুদ্ধবিধ্বস্ত ইরানের সাধারণ মানুষের জন্য ভারত থেকে ১১ টনেরও বেশি জরুরি ওষুধ ও মানবিক সহায়তা নিয়ে যাওয়ার কথা ছিল এই বিমানটির। কিন্তু সেই মিশন সম্পন্ন হওয়ার আগেই মাশহাদ বিমানবন্দরে আমেরিকার মিসাইল হামলায় বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইরান সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
বিপাকে হাজারো সাধারণ মানুষ
বর্তমানে ইরানে ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। নয়াদিল্লি থেকে তেহরানে নিরন্তর চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। এই বিমানটি সেই ত্রাণসামগ্রী সংগ্রহের লক্ষ্যেই দিল্লিতে আসার প্রস্তুতি নিচ্ছিল। এই হামলার ফলে কেবল ইরানের পরিকাঠামোই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ভারত থেকে আসা ওষুধের অপেক্ষায় থাকা হাজার হাজার রোগীর জীবনও অনিশ্চয়তার মুখে পড়ল।
বিমানের ইতিহাস
মাহান এয়ার ইরানের একটি গুরুত্বপূর্ণ বেসরকারি বিমান সংস্থা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও এশিয়া পর্যন্ত এদের নেটওয়ার্ক বিস্তৃত। বিশেষ করে চীন ও ভারত এদের অন্যতম প্রধান রুট। ২০২১ সালে এই সংস্থাটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছিল। এবার সরাসরি সামরিক হামলায় বিমান ধ্বংস হওয়ায় ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।