দিল্লি বা নয়ডা নয় বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন উত্তরপ্রদেশের এই জনপদ

দূষণ তালিকার শীর্ষে ভারতের ২৮টি শহর এবং গত বছরের তুলনায় বায়ুদূষণ বেড়েছে প্রায় ২৩ শতাংশ। আইকিউএয়ার (IQAir) প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব বায়ুমান প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি শহর বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত স্থান। এখানে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে ২২ গুণেরও বেশি।
তালিকায় লোনির পরেই রয়েছে চীনের হোটান এবং মেঘালয়ের বার্নিহাট। ভারতের রাজধানী দিল্লি বিশ্বের চতুর্থ দূষিত শহর এবং টানা কয়েকবার দূষিত রাজধানীর তকমা পেয়েছে। তবে আশার কথা হলো, সামগ্রিকভাবে বিশ্বের শীর্ষ ৫টি দূষিত দেশের তালিকা থেকে ভারত বেরিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে। ২০২৪ সালের তুলনায় ভারতের গড় দূষণ প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে।
বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান, এরপর বাংলাদেশ ও তাজিকিস্তান। প্রতিবেদন জানাচ্ছে, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ২৯টিই ভারতের। দিল্লির বায়ুতে বিষাক্ত পিএম ২.৫-এর মাত্রা ডব্লিউএইচও-র মানদণ্ডের চেয়ে ২০ গুণ বেশি থাকা সত্ত্বেও গত বছরের তুলনায় সেখানে ৮ শতাংশ উন্নতি লক্ষ্য করা গেছে।