দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

ইতালির পার্মা শহরের মাগনানি রোক্কা ফাউন্ডেশন থেকে রেনোয়া, সেজান এবং মাতিসের তিনটি জগদ্বিখ্যাত ছবি চুরি যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। গত ২২ মার্চ রাতে মাত্র তিন মিনিটের অপারেশনে চোরেরা মিউজিয়ামের দরজা ভেঙে ছবিগুলি নিয়ে চম্পট দেয়। এই দুঃসাহসিক চুরির ঘটনায় হইচই পড়লেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এবং বহুমূল্য ছবিগুলো উদ্ধারের কোনও হদিস মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *