দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ভোট গণনা ৪ মে

দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ভোট গণনা ৪ মে

পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। এই নির্বাচনের ফলাফল ঘোষণা বা ভোট গণনা হবে আগামী ৪ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার পর অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পানীয় জল ও শৌচাগারের মতো প্রাথমিক সুবিধার পাশাপাশি ভোটারদের নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর দাবি মেনে পর্যাপ্ত আধাসেনা মোতায়েন করার ইঙ্গিত দিয়েছে কমিশন।

ভোটার তালিকায় নাম থাকা প্রায় ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ আবেদনকারীর বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। জানানো হয়েছে, স্ক্রুটিনি শেষে যোগ্য প্রার্থীদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকার আসাম্পূর্ণতা দূর করে স্বচ্ছতার সঙ্গেই এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *