দুই পাকের পরই বন্ধ বিয়ে, গোত্র বিভ্রাট নাকি বাহন বিতর্ক নিয়ে তুঙ্গে তরজা

দুই পাকের পরই বন্ধ বিয়ে, গোত্র বিভ্রাট নাকি বাহন বিতর্ক নিয়ে তুঙ্গে তরজা

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ইসাগড় এলাকায় একটি বিয়ের আসরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র দুই পাক ঘোরার পরেই বিয়ে বন্ধ করে দেন কনে পক্ষ। কনে পক্ষের দাবি, বর ও কনের গোত্র এক হওয়ায় তারা সম্পর্কে ভাই-বোন, যা বিয়ের আগেই গোপন করা হয়েছিল। ধর্মীয় ও সামাজিক রীতি মেনেই এই বিয়ে বাতিল করা হয়েছে বলে তারা জানিয়েছেন।

অন্যদিকে, পাত্র পক্ষের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, তারা বাস বা জিপের বদলে ট্রাক ও ট্র্যাক্টরে চড়ে বরযাত্রী নিয়ে আসায় কনে পক্ষ অপমানিত বোধ করে বিয়ে ভেঙেছে। বিয়ের আসরে উত্তেজনার জেরে পুলিশ হস্তক্ষেপেও কোনো সমাধান হয়নি। কনে পক্ষ যৌতুকের সামগ্রী ফেরত নিয়ে নেওয়ায় শেষ পর্যন্ত কনে ছাড়াই ফিরে যেতে হয় বরযাত্রীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *