দুই মেদিনীপুরে ঝোড়ো প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া জনসভায় কি বড় চমক দেবেন তৃণমূল সুপ্রিমো

দুই মেদিনীপুরে ঝোড়ো প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া জনসভায় কি বড় চমক দেবেন তৃণমূল সুপ্রিমো

রাজ্যজুড়ে ভোটের উত্তাপ বাড়িয়ে সোমবার দুই মেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরা ও নারায়ণগড়ের হাইপ্রোফাইল সভা থেকে বিরোধীদের কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে এবার খোদ সুপ্রিমো ডেবরা ও নারায়ণগড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ও প্রতিভা মাইতির সমর্থনে সুর চড়াবেন। মঙ্গলবার তাঁর পরবর্তী গন্তব্য চন্দ্রকোনা ও গড়বেতা। বিশেষত নারায়ণগড়ে টিকিট না পাওয়া বর্তমান বিধায়কের ক্ষোভ সামলে প্রতিভা মাইতির হাত শক্ত করাই এখন নেত্রীর অন্যতম লক্ষ্য। চার বিধানসভা কেন্দ্রে এই ঝোড়ো প্রচার ঘিরে শাসক শিবিরের অন্দরে এখন টানটান উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *