দু’দফায় ভোট পশ্চিমবঙ্গে! প্রথম ধাপে ১৫২ আসন—শেষে কী অপেক্ষা করছে?

দু’দফায় ভোট পশ্চিমবঙ্গে! প্রথম ধাপে ১৫২ আসন—শেষে কী অপেক্ষা করছে?

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যে মোট ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। আগামী ৪ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আসাম, কেরল ও পুদুচেরিতে ৯ এপ্রিল এবং তামিলনাড়ুতে ২৩ এপ্রিল এক দফায় ভোট হবে। গত নির্বাচনের তুলনায় এবার বাংলায় ভোটের দফা অনেকটাই কমানো হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করেই দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে। বিগত নির্বাচনে যে সকল পুলিশ অফিসারের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ছিল, তাঁদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই এই গণতান্ত্রিক উৎসব সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *