দেওয়াল দখল ঘিরে রণক্ষেত্র ভাঙড় ও মধ্যমগ্রাম, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত বেশ কয়েকজন

দেওয়াল দখল ঘিরে রণক্ষেত্র ভাঙড় ও মধ্যমগ্রাম, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত বেশ কয়েকজন

ইদ মিটতেই ভোটপ্রচারে দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় ও মধ্যমগ্রাম। রবিবার ছুটির দিনে দেওয়াল ‘দখল’ নিয়ে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। এই রাজনৈতিক হিংসায় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

মধ্যমগ্রামের গোপালপুর গ্রামে একটি গৃহস্থ বাড়ির দেওয়াল লিখন নিয়ে বিবাদের সূত্রপাত। তৃণমূলের দাবি, মালিকের অনুমতি নিয়েই তারা প্রচার চালাচ্ছিল, অন্যদিকে আইএসএফের অভিযোগ তাদের পুরনো দেওয়াল জোরপূর্বক দখল করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

একই ছবি ধরা পড়েছে ভাঙড়ের কুলবেড়িয়া গ্রামেও। সেখানেও দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে এক মহিলা আহত হন। নিউটাউন সংলগ্ন এই এলাকায় উত্তেজনা ছড়ালেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়নি। দুই জেলার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *