দেগঙ্গায় জয়ের ব্যবধান বাড়িয়ে রেকর্ড গড়ার লক্ষ্য তৃণমূলের, পালটা হুঙ্কার বিরোধীদের

দেগঙ্গায় জয়ের ব্যবধান বাড়িয়ে রেকর্ড গড়ার লক্ষ্য তৃণমূলের, পালটা হুঙ্কার বিরোধীদের

আসন্ন নির্বাচনে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী তথা ভূমিপুত্র আনিসুর রহমান ওরফে বিদেশ এবার শুধুমাত্র জয় নয়, বরং গতবারের ব্যবধান ছাপিয়ে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় বাড়িয়ে টিকিট বণ্টন নিয়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমনের চেষ্টা চালাচ্ছেন। দেওয়াল লিখন ও জনসংযোগের মাধ্যমে শাসক শিবির তাদের প্রচার অভিযান ইতিমদ্যেই শুরু করে দিয়েছে।

তবে দেগঙ্গার সংখ্যালঘু অধ্যুষিত নির্বাচনী সমীকরণে এবার কাঁটা হয়ে দাঁড়াতে পারে আইএসএফ। রাজনৈতিক মহলের ধারণা, মুসলিম ভোটের একটি অংশ শাসক শিবিরের হাতছাড়া হলে তৃণমূলের জয়ের ব্যবধানে প্রভাব পড়তে পারে। এই সুযোগকেই কাজে লাগিয়ে বিজেপি ও আইএসএফ সুর চড়াচ্ছে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভ এবং সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজিত হওয়ার ফলে এবার দেগঙ্গায় তৃণমূলের পরাজয় নিশ্চিত। যদিও উন্নয়নকে হাতিয়ার করে আত্মবিশ্বাসী শাসক দল এই দাবি নস্যাৎ করে দিয়েছে।

ত্রিমুখী লড়াইয়ের আবহে দেগঙ্গায় এখন মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ ঐক্য এবং সংখ্যালঘু ভোটের গতিপ্রকৃতি। প্রার্থী আনিসুর রহমান স্থানীয় স্তরে যোগাযোগ বজায় রেখে বড়সড় চমক দেওয়ার ইঙ্গিত দিলেও, বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষ ও আইএসএফ নেতা শেখ সিরাজুল পরাজয়ের আগাম বার্তা দিয়েছেন। সব মিলিয়ে রেকর্ড মার্জিনের লক্ষ্য বনাম বিরোধী জোটের চ্যালেঞ্জ—এই দুই মেরুর লড়াইয়ে দেগঙ্গার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *