দেড় বছরে আমূল বদলেছে রাস্তা, এবার সায়ন্তিকার নিশানায় বরানগরের নিকাশি সমস্যা

দেড় বছরে আমূল বদলেছে রাস্তা, এবার সায়ন্তিকার নিশানায় বরানগরের নিকাশি সমস্যা

বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি! উপনির্বাচনের ম্যাজিক কি বজায় থাকবে ২০২৬-এর মহারণে? গত দেড় বছরে এলাকার ভোল বদলে দিয়েছেন অভিনেত্রী-বিধায়ক। ৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা, অলিগলিতে পৌঁছেছে আলো। এবার তাঁর পাখির চোখ দীর্ঘদিনের নিকাশি আর জল জমার সমস্যা মেটানো। নিজের জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত সায়ন্তিকা সাফ জানালেন, ‘জিতলে কী করব নয়, জিতবই এবং দিদির আশীর্বাদে বরানগরের ভোল বদলে দেব।’

অন্যদিকে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং বাম শিবিরের সায়নদীপ মিত্রও। সজলের দাবি, এবার বরানগর পরিবর্তন চাইছে। তবে সংখ্যাতত্ত্ব আর দেওয়াল লিখন বলছে অন্য কথা। লোকসভা ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে থাকা সায়ন্তিকা এখন ঘরের মেয়ের মতোই মিশে গিয়েছেন পাড়ায় পাড়ায়। টলিউডের গ্ল্যামার সরিয়ে রোদ-জলে ঘুরে বেড়ানো এই লড়াকু নেত্রীর ওপরেই কি ফের ভরসা রাখবে বরানগর? উত্তর দেবে বিধানসভা নির্বাচন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *