দেবাংশুর ছোঁয়ায় গলল অভিমানের বরফ, ফের রাজনীতির ময়দানে ফিরলেন চুঁচুড়ার অসিত মজুমদার
March 19, 20267:46 pm

দলীয় টিকিট না পাওয়ায় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তবে বুধবার সন্ধ্যায় দেবাংশু ভট্টাচার্য সশরীরে তাঁর বাড়িতে পৌঁছে প্রণাম জানিয়ে দীর্ঘ আলোচনা করতেই পরিস্থিতি বদলে যায়। মানভঞ্জন হতেই ক্ষোভ ভুলে প্রিয় ছাত্রসম দেবাংশুর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এই অভিজ্ঞ রাজনীতিক।
অসিতবাবু জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং বর্তমানে মূল লক্ষ্য হলো বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। দেবাংশুও প্রবীণ নেতার অভিজ্ঞতাকে পাথেয় করে জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন। ফলে ওকালতিতে ফেরার সিদ্ধান্ত আপাতত সরিয়ে রেখে ফের ঘাসফুল শিবিরের হয়েই প্রচারের ময়দানে নামছেন তিনি।