দেবাশিসেই ভরসা রাখল BJP
March 31, 20263:35 pm

লোকসভা নির্বাচনে ‘নো ডিউস’ সার্টিফিকেট দিতে পারেননি বলে বীরভূম কেন্দ্রে তাঁর প্রার্থীপদ বাতিল হয়েছিল। সেই প্রাক্তন IPS দেবাশিস ধরকে আসন্ন বিধানসভা ভোটেও টিকিট দিল BJP। কেন্দ্র সোনারপুর উত্তর। ২০২১-এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচি কাণ্ডের পর দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয়েছিল। পরে সাসপেনশন প্রত্যাহার হলেও কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয়েছিল তাঁকে। সেই দেবাশিস রাজনীতির ময়দানে কতটা লড়াই দেন, দেখার।