দেশের প্রথম এলপিজি এটিএম, ২ মিনিটে মিলবে গ্যাস সিলিন্ডার

দেশের প্রথম এলপিজি এটিএম, ২ মিনিটে মিলবে গ্যাস সিলিন্ডার

গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গুরুগ্রামে উত্তর ভারতের প্রথম স্মার্ট এলপিজি ভেন্ডিং মেশিন চালু করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। শহরের সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালি এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ‘গ্যাস এটিএম’ বসানো হয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কন্ট্যাক্টলেস এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা যেকোনো সময় মাত্র ২-৩ মিনিটের মধ্যে ভর্তি সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।

এই আধুনিক ব্যবস্থায় ওটিপি ভেরিফিকেশন এবং ইউপিআই পেমেন্টের মাধ্যমে সহজেই লেনদেন করা সম্ভব। এখানে প্রচলিত লোহার সিলিন্ডারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হালকা ও মরিচারোধী কম্পোজিট সিলিন্ডার। মাত্র ১৫ কেজি ওজনের এই স্বচ্ছ সিলিন্ডারগুলো বহন করা যেমন সহজ, তেমনই বাইরে থেকে গ্যাসের পরিমাণও দেখা যায়। একটি মেশিনে একবারে ১০টি সিলিন্ডার মজুত থাকে।

প্রযুক্তিনির্ভর এই পরিষেবা গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত ও নিরাপদ করবে বলে আশা করছে সংস্থাটি। স্টকের পরিমাণ কমে গেলে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে এজেন্সিকে সতর্কবার্তা পাঠাতে সক্ষম। গুরুগ্রামের এই পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে আগামী দিনে দেশের অন্যান্য বড় শহরগুলোতেও এই ডিজিটাল ভেন্ডিং মেশিন চালুর পরিকল্পনা রয়েছে বিপিসিএল-এর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *